Saturday, April 4, 2026

Csk: তিনি চাননি ১৩ কোটির পর তাঁর আর দর বাড়ুক, বললেন সিএসকের এই ক্রিকেটার

Date:

Share post:

তিনি চাননি ১৩ কোটির পর তাঁর আর টাকার দর বাড়ুক। যার কথা বলা হচ্ছে তিনি হলেন দীপক চাহার ( Deepak Chahar)। আইপিএল ২০২২ ( IPL 2022) মেগা নিলামে ১৪ কোটি টাকা দিয়ে দীপক চাহারকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু দীপক নাকি চাননি ১৩ কোটির উঠে যাওয়ার পর আর যেন কেউ তাঁর জন্য দর না হাঁকেন। এদিন এমনটাই জানালেন সিএসকের এই বোলার।

এদিন এক সাক্ষাৎকারে দীপক বলেন,” আমি চেন্নাইয়ের হয়েই খেলতে চেয়েছিলাম। নিজেকে হলুদ জার্সি ছাড়া অন্য কোনও জার্সিতে দেখতে চাইনি। সেই কারণে আমার দর যখন ১৩ কোটি উঠে যায়, তখন চেয়েছিলাম আর যেন আমার জন্য দর হাঁকা না হয়। তা হলে দলের হাতে টাকা থাকবে। ভাল দল তৈরি করা যাবে তা হলে।”

এরপাশাপাশি দীপক জানান, তিনি জানতেন যে সিএসকে তাকে দলে নিতে ঝাপাবে। কারণ দলের ক‍্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি এবং দলের মালিক এন শ্রীনিবাসন নাকি ২০১৮ বলেছিলেন দীপক সিএসকের হয়েই খেলবেন। এই নিয়ে দীপক বলেন,” আমি রিটেনশনের কথা বলিনি। আমি জানতাম চেন্নাই আমাকে কেনার জন্য ঝাঁপাবে। মাহি ভাই এবং শ্রীনিবাসন স্যার আমাকে বলেছিলেন আমি সব সময় হলুদ জার্সি পরেই খেলব।”

আরও পড়ুন:Suresh Raina: রায়না আইপিএলে দল না পাওয়ায় অবাক গাভাস্কর, না নেওয়ার কারণ ব‍্যাখ‍্যা সিএসকের কর্তার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...