Monday, June 15, 2026

লকেট-রীতেশ সাক্ষাৎ ঘিরে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ বিজেপি

Date:

Share post:

দিল্লিতে সোমবার বঙ্গ বিজেপি-র অন্যতম সাধারণ সম্পাদক তথা হগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দল থেকে সাময়িক ভাবে বরখাস্ত হওয়া রীতেশ তিওয়ারি।  সোমবারই চার পুরনিগমে বিজেপির ভরাডুবি হয়েছে। তা  নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি-কে তুলোধনা করেন বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদার। তারপরেই লকেটের সঙ্গে রীতেশের সাক্ষাৎ। রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির।
পদ্মের ‘বিদ্রোহী’রা এর আগে একাধিক বার দাবি করেছে, লকেট তাঁদের সঙ্গেই আছেন। রীতেশের সঙ্গে হুগলির সাংসদের সাক্ষাতে সেই দাবি আরও জোরালো হয়েছে।
রীতেশও স্বীকার করে নিয়েছেন, পুরনির্বাচনের ফল নিয়ে লকেটের সঙ্গে তাঁর কথা হয়েছে হয়েছে। রীতেশের কথায়, ‘‘পুরনিগমের নির্বাচনে যা ফল এল, তা নিয়েই আমাদের মধ্যে কথা হয়েছে। কেন খারাপ ফল হল, তা নিয়ে আলোচনা করেছি।’’ এ কথা স্বীকার করে নিয়েছেন লকেটও। জানিয়েছেন, দলের অভ্যন্তরীণ বিষয় নিয়েও কিছু কথা হয়েছে। কিন্তু সে ব্যাপারে প্রকাশ্যে কিছুই বলতে চাননি তিনি। প্রসঙ্গত, বর্তমানে উত্তরাখণ্ডে বিজেপি-র সাংগঠনিক দায়িত্বে রয়েছেন লকেট। সোমবারই ওই রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...