Wednesday, April 8, 2026

অশ্বিনীর দলত্যাগে অস্বস্তিতে কংগ্রেস, ৫ রাজ্যে ফলাফলের পর চরমে উঠতে পারে অন্তর্দ্বন্দ্ব

Date:

Share post:

প্রবীণ নেতা অশ্বনী কুমারের(Ashwani Kumar) কংগ্রেস(Congress) থেকে প্রস্থান আবারও দলের মধ্যেকার বিতর্ক সামনে নিয়ে এসেছে। প্রবীণ নেতার দলত্যাগ নিয়ে কংগ্রেস দলীয়ভাবে নীরবতা বজায় রাখলেও , ‘জি- ২৩’গোষ্ঠী(G-23) হিসাবে চিহ্নিত বিক্ষুব্ধ নেতারা বলেছেন, ‘এই দলত্যাগ দেখায় যে পার্টিতে সবকিছু ঠিক নেই’।

অশ্বিনী কুমারের দলত্যাগ প্রসঙ্গে কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবী আজাদ সংবাদমাধ্যমকে জানান, “নেতার পর নেতা দল ত্যাগ করা একটি গুরুতর উদ্বেগের বিষয়”। আজাদ, রাজ্যসভায় কংগ্রেসের উপনেতা আনন্দ শর্মা এবং লোকসভার সাংসদ মণীশ তিওয়ারি বলেছেন, এখন সময় এসেছে দলটির একটি গুরুতর এবং আন্তরিক আত্মদর্শন করার। তারা তিনজনই জি ২৩’ এর সিনিয়র নেতা।

আরও পড়ুন:মণিপুর নির্বাচনে বিজেপির দলছুটরা বদলে দিতে পারে অনেক হিসেব-নিকেশ  

উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে দলে ব্যাপক পরিবর্তনের আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলেন দলেরই ২৩ জন নেতা। সংবাদমাধ্যম এই বিক্ষুব্ধদের ‘জি ২৩’ হিসেবে চিহ্নিত করে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন কংগ্রেস নেতা বলেছেন যে চলমান বিধানসভা নির্বাচনের ফলাফল তাদের পক্ষে না হলে ১০ মার্চের পরে দলটি বিস্ফোরণের মুখোমুখি হলে তারা অবাক হবেন না।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...