Saturday, June 13, 2026

Bengal: বৃহস্পতিবার রঞ্জি ট্রফির অভিযান শুরু করতে চলেছে বাংলা

Date:

Share post:

বৃহস্পতিবার রঞ্জি ট্রফির ( Ranji Trophy) অভিযান শুরু করতে চলেছে বাংলা ( Bengal)। প্রতিপক্ষ বরোদা। ইতিমধ্যেই কটকে প্রথম ম‍্যাচের জন‍্য অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। আর বরোদার বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী কোচ অরুণ লাল।

এদিন সাংবাদিক সম্মেলনে বরোদার বিরুদ্ধে নামার আগে অরুণ লাল বলেন,”দলটিকে দেখে খুব ভালো লাগছে। আমাদের গুরুত্বপূর্ণ কিছু অনুশীলন হয়েছে, ছেলেরা খুব পরিশ্রম করছে, আর ওদের স্কিল দেখে খুব ভালো লাগছে। আমরা খুবই উৎফুল্ল এবং অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো মিশেল রয়েছে, আমরা মুখিয়ে রয়েছি।”

এদিকে সদ্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রবি কুমারের বিষয়ে আশাবাদী হলেও সতর্ক অরুণ লাল। তিনি বলেছেন, “আমরা প্রত্যেকে খুবই উৎফুল্ল এই প্রতিভাবানের জন্য। ও একজন অসামান্য প্রতিভা, তবে এই মুহুর্তে ওকে অপেক্ষা করতে হবে অভিষেক করার জন্য।”

শেষে উইকেট নিয়ে অরুণ লাল বলেছেন, “উইকেটটি দেখে খুব ভালো লাগছে, শুরুতে হয়ত সিম মুভমেন্টে সাহায্য করবে। টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন:East Bengal: বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকস্তদ্ধ কলকাতা ময়দান, শ্রদ্ধা জানাতে অর্ধ নমিত রাখা হল ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...