Saturday, April 4, 2026

Corona update: দেশে এক ধাক্কায় ফের বাড়ল করোনা সংক্রমণ 

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল করোনা (Corona)সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন, যা গতকালের থেকে প্রায় ১১ শতাংশ বেশি। আর রিপোর্ট প্রকাশ পেতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রক( Health Ministry)। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World health organization) নয়া সতর্কবার্তা ঘিরেও বাড়ছে আতঙ্ক।

৩০ হাজারের গণ্ডিতে পৌঁছল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্যদিকে গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৪ জনের। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার(World health organization) তরফে করোনা নিয়ে ফের একবার সতর্কবার্তা দেওয়া হয়েছে। হু (WHO)এর তরফে বলা হয়েছে যে, ওমিক্রনই শেষ নয়, এরপরও করোনার নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে এবং তার সংক্রমণের তীব্রতা আরও মারাত্মক আকার ধারণ করতে চলেছে। তবে এসবের মাঝে খানিক স্বস্তির খবর এনেছে সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী একদিনেই সুস্থ হয়েছেন ৮২ হাজারের বেশি মানুষ। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ১৮ লক্ষ ৪৩ হাজার ৪৪৬। পাশাপাশি দেশে সামান্য কমল সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ২৪০ জন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...