Friday, April 3, 2026

অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া অসুখে প্রয়াত বাপ্পি লাহিড়ি, জানুন কী এই রোগ

Date:

Share post:

মঙ্গলবার মধ্যরাতে ঘুমের মধ্যেই প্রয়াত(Death) হয়েছেন সুরের জাদুকর ও গায়ক বাপ্পি লাহিড়ি(Bappi Lahiri)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশে। যে অসুখে বাপ্পি লাহিড়ি মারা গেলেন তা হল অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া(obstructive sleep apnea)। জানেন কি কী এই অসুখ?

চিকিৎসকদের মতে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হল ঘুম সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি অসুখ। এই রোগে আক্রান্তদের শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায় ঘুমের সময়। হঠাৎ কখনো শ্বাস শুরু হয় কখনো আচমকা বন্ধ হয়ে আসে। বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া রয়েছে তবে সবচেয়ে বেশি যেটা দেখা যায় তা হল অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া। চিকিৎসকদের দাবি অনুযায়ী, এই রোগে আক্রান্তের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। এই পেশি মুখগহ্বরের টাকরা, আল জিভ, জিহ্বা ও টনসিলের মতো অংশগুলিকে ধরে রাখে। ফলে এই পেশির শিথিলতায় শ্বাস নেওয়ার পথটি রুদ্ধ হয়ে আসে ও ঘুমের সময় আচমকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন:Bapi Lahiri: কিংবদন্তী শিল্পী বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধু তাই নয়, এই রোগের যে সকল লক্ষণ রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উপসর্গ হল সশব্দে নাক ডাকা ঘুমের মধ্যে হঠাৎ দম বন্ধ হয়ে আসা এবং ঘুম ভেঙে হয়ে যাওয়া। ১০ সেকেন্ডের বেশি এমন অবস্থা থাকলে দেহে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। পাশাপাশি যাদের ওজন বেশি, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসনালী সমস্যা রয়েছে তাদের জন্য এই রোগ আরও বেশি ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের মতে এই অসুখ থাকলে লগিন ঘুমের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা যেমন বেশি তেমনি হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...