Tuesday, June 23, 2026

Atk Mohunbagan: মনবীরের জোড়া গোল, এফসি গোয়াকে ২-০ উড়িয়ে দিল বাগান ব্রিগেড

Date:

Share post:

এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan) বিজয়রথ ছুটছে। মনবীর সিং (Manvir Singh) -এর জোড়া গোলের সৌজন্যে এফসি গোয়াকে (Fc Goa) ২-০ গোলে হারিয়ে আইএসএলে ( ISL) শীর্ষস্থানে থাকা হায়দরাবাদ এফসি-কে পয়েন্টে ছুঁয়ে ফেলল জুয়ান ফেরান্দোর দল। তবে গোল পার্থক্যে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানেই রইল বাগান ব্রিগেড। জোড়া গোল করে নায়ক মনবীর।

ম‍্যাচে এদিন অনবদ্য লিস্টন কোলাসো। এদিনও আক্রমণে মনবীর-লিস্টন জুটি কার্যকরী ফুটবল খেলে সবুজ-মেরুনকে জয় এনে দেয়। টানা ১০ ম্যাচে অপরাজিত সবুজ-মেরুন। দলে চোট-আঘাতের সমস্যা থাকলেও লিস্টন, মনবীররা দুরন্ত ছন্দে থাকায় বাগানের বিজয়রথ ছুটছে। রণকৌশল বদলে গোয়ার বিরুদ্ধে সহজ জয় তুলে নিলেন জুয়ান। মনবীরকে সেন্টার ফরোয়ার্ডে রেখে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। জনি কাউকো, লিস্টন কোলাসো, প্রবীর দাসরা পিছন থেকে আক্রমণ তুলে এনে গোয়ার রক্ষণকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সন্দেশ ঝিঙ্গানকে এদিন প্রথম একাদশে রাখেন জুয়ান। খেলেন রাইট ব্যাকে। দুই স্টপার তিরি-প্রীতমের সামনে থেকে রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেন লেনি রডরিগেজ ও দীপক টাংরি। খেলা শুরুর তিন মিনিটেই গোলের লকগেট খুলে ফেলে মোহনবাগান। লিস্টনের কর্নার হেডে ফ্লিক করে বল জালে জড়িয়ে দেন মনবীর। মাঝে ছন্দ হারিয়েছিলেন। ফের গোলে ফিরে পুরনো মেজাজে পাঞ্জাবি স্ট্রাইকার। খেলা যত এগোয়, সবুজ-মেরুনের আক্রমণে ঝাঁজ বাড়ে। বল ধরে প্রেসিং ফুটবলে গোয়ার রক্ষণকে চাপে রাখেন জনি, লিস্টন, মনবীররা। প্রথমার্ধে আর গোল না হলেও ৪৩ মিনিটে ফ্লাডলাইটের আলো নিভে মিনিট পনেরো খেলা বন্ধ থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ব্যবধান বাড়িয়ে ফেলে মোহনবাগান। ফের মনবীরের গোল। এবার লেনির পাস থেকে ব্যবধান ২-০ করেন মনবীর।

আরও পড়ুন:IFA: প্রাক্তন ফুটবলারদের পেনশন দিতে চলেছে রাজ‍্য সরকার, বৈঠক আইএফএতে

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...