Tuesday, June 23, 2026

PSG: চ‍্যাম্পিয়ন্স লিগে এমবাপের গোলে রিয়াল মাদ্রিদকে ১-০ হারাল পিএসজি

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ( UEFA Champions league) রাউন্ড অফ ষোলোর প্রথম লেগের ম‍্যাচে জয় পেল পিএসজি ( PSG)। মঙ্গলবার রাতে মেসি, এমবাপেরা হারাল রিয়াল মাদ্রিদকে ( Real Madrid)। পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন এমবাপে। ম‍্যাচে পেনাল্টি মিস লিওনেল মেসির।

ঘরের মাঠে এদিন দুরন্ত পিএসজি। ম‍্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে পিএসজি। একের পর এক আক্রমণে ঝাপায় এমবাপে,দি মারিয়ারা। কিন্তু রিয়ালের ডিফেন্স ভেদ করে গোলের মুখ খুলতে পারেনি পিএসজির অ‍্যাটাকিং লাইন। রিয়ালের ডিফেন্সে কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন কুর্টিয়াস। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পিএসজি। মুহুর্মুহু আক্রমণে এক সময় বেশ অসহায় লাগে রিয়ালের ডিফেন্সকে। এরইমধ‍্যে এমবাপেকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু সেই সুবর্ণ সুযোগ হেলায় হারান মেসি। গোটা ম্যাচেই এক দুবার ছাড়া মেসিকে বেশ নিষ্প্রভই লেগেছে। ঠিক এই সময় মাস্টারস্ট্রোকটি খেলেন পিএসজি কোচ, তিনি দি মারিয়া তুলে নামান নেইমারকে। নেইমার নামতেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে পিএসজির। যার ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে গোল পায় পিএসজি। পিএসজিকে গোল করে ১-০ এগিয়ে দেন এমবাপে। যার ফলে রাউন্ড অফ ষোলোর প্রথম লেগের খেলায় ঘরের মাঠে জয় তুলে নিয়ে এগিয়ে থাকল পিএসজি। এই দুই টিমের দ্বিতীয় লেগের খেলা ১০ই মার্চ, সান্তিয়াগো বের্নাবাউতে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...