Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এটিকে মোহনবাগানের বিজয়রথ ছুটছে। মনবীর সিং -এর জোড়া গোলের সৌজন্যে এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে আইএসএলে শীর্ষস্থানে থাকা হায়দরাবাদ এফসি-কে পয়েন্টে ছুঁয়ে ফেলল জুয়ান ফেরান্দোর দল।

২) এখনও শারীরিক অবস্থা সঙ্কটজনক প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের। মঙ্গলবারও ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। নতুন করে শারীরিক কোনও সমস্যা দেখা যায়নি প্রাক্তন এই ফুটবলারের। মঙ্গলবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

৩) বুধবার ইডেনে বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম‍্যাচের আসর। আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ পকেটে পুড়েছে রোহিত শর্মার দল। কলকাতার মাটিতে টি-২০ সিরিজ নিজেদের দখলে করতে মরিয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা।

৪) পরিবর্তিত হল শ্রীলঙ্কার  বিরুদ্ধে দু’টি দ্বি-পাক্ষিক সিরিজের সূচি। টেস্ট নয়, টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। মঙ্গলবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-২০ এবং দুটি টেস্ট ম‍্যাচের সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল।

৫) প্রাক্তন ফুটবলারদের পেনশন দিতে চলেছে রাজ‍্য সরকার। মঙ্গলবার প্রাক্তন ফুটবলারদের নিয়ে আইএফএতে একটি বৈঠক করেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। সেই বৈঠকেই প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়।

আরও পড়ুন:Atk Mohunbagan: মনবীরের জোড়া গোল, এফসি গোয়াকে ২-০ উড়িয়ে দিল বাগান ব্রিগেড

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...