Tuesday, June 23, 2026

প্রয়াত কিংবদন্তি সুরকার বাপি লাহিড়ি

Date:

Share post:

ভারত তথা বাংলার সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই এবার চলে গেলেন কিংবদন্তি সুরকার বাপি লাহিড়ী। দীর্ঘ অসুস্থতার পর , মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

আরও পড়ুন:সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ তৃণমূল সাংসদদের, শান্তনু তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে

সত্তর-আশির-নব্বইয়ের দশকে বলিউডে একটার পর একটা সুপারহিট গানের স্রষ্টা বাপি লাহিড়ী। নিমেষে একের পর এক গানের কম্পোজ করতে পারতেন তিনি। ২০২০ সালে ‘বাঘি-৩’ ছবিতে শেষবার সুর দিয়েছিলেন করেছিলেন বাপি লাহিড়ী। কিংবদন্তি শিল্পী মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে।

১৯৫২ সালের ২৭ নভেম্বর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি ছিলেন সঙ্গীত জগতেরই মানুষ। কিশোর কুমারের পরিবারের সঙ্গেও আত্মিক সম্পর্ক বাপি লাহিড়ির পরিবারের। তাই ছোট থেকে বড় হয়েছেন সাঙ্গীতিক পরিবেশে। ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-র মতো সুপারহিট ছবিতে সুর দিয়েছেন। এছাড়াও প্রচুর বাংলা ও হিন্দি ছবির সুরকার ছিলেন বাপি লাহিড়ি। দুই ভাষাতেই গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য।

গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু এবার দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন সুরলোকে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...