Wednesday, June 24, 2026

International: বিদ্যুৎ বিভ্রাটের জেরে গ্রাহককে দু’লক্ষ কোটি টাকা পাঠাল বিদ্যুৎ সংস্থা!

Date:

Share post:

প্রাকৃতিক দূর্যোগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংক্রান্ত সরঞ্জাম অতএব ক্ষতিপূরণের আবেদন করলেন এক গ্রাহক। যা ক্ষতি হয়েছিল তা সামান্য খরচেই সামাল দেওয়া যেত। কিন্তু সেই টাকার বদলে ওই গ্রাহককে দু’লক্ষ কোটি টাকা পাঠায় বিদ্যুৎ সংস্থা (Northan Powergrid)! ব্রিটেনের (Britain) এই ঘটনা প্রকাশ্যে আসতেই চারিদিকে হইচই।

আরো পড়ুন: Bappi Lahiri:মুম্বইয়ে হরেকরকম মাছ পাওয়া যায় না বলে দুঃখ করতেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি

গ্রাহকের নাম গ্যারেথ হিউজ (Gareth Hughe), যিনি নিজেও এমন ঘটনায় হতবাক। কিছুদিন আগেই আরওয়েন ঝড় ব্যাপক তাণ্ডব চালায় ব্রিটেনে। তাতেই বহু ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের দাপটে গ্যারেথ হিউজের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, তিনি নর্দার্ন পাওয়ারগ্রিডকে (Northan Powergrid) এই বিষয়টি জানান এবং তারপরই অবাক কান্ড! প্রায় দু’লক্ষ কোটি টাকার চেক পাঠানো হয় গ্যারেথ হিউজকে(Gareth Hughe)। কিন্তু এই বিপুল অংকের টাকা কেন পাঠাল সংস্থা তা ভেবেই অস্থির হয়ে পড়েন তিনি। অবশ্য এই ক্ষতিপূরণ পাঠানোর জন্য বিদ্যুৎ সংস্থাকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।কিন্তু প্রশ্ন হল এই পরিমাণ ক্ষতিপূরণ দিল কেন বিদ্যুৎ সংস্থা?

এই বিষয়ে নর্দার্ন পাওয়ারগ্রিডের পক্ষ থেকে বলা হয়েছে, ভুলবশত  ওই বিপুল পরিমাণ টাকার চেক ওই গ্রাহকের কাছে চলে গেছে। গ্যারেথ অবশ্য চেক পাওয়া মাত্রই কালবিলম্ব না করেই নেটমাধ্যমে বিষয়টি শেয়ার করেন। তখনই টনক নড়ে বিদ্যুৎ সংস্থার। তারা নোটিস পাঠিয়ে ওই গ্রাহককে জানান যে ভুলবশত চেকটি চলে গেছে, টাকাটি তাঁর নয়। শুধু গ্যারেথ নয়, নর্দার্ন পাওয়ারগ্রিড এর পক্ষ থেকে বলা হয়েছে যে এ রকম ৭৫ জন গ্রাহকের কাছে ভুল অঙ্কের ক্ষতিপূরণ পৌঁছেছে। তবে কীভাবে এত মানুষের সাথে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্নের মুখে নর্দার্ন পাওয়ারগ্রিড কর্তৃপক্ষ।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...