Tuesday, April 7, 2026

সূর্যকান্ত VS রবীন: সিপিএমের জেলা সম্পাদক নির্বাচিত বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডের “নায়ক” সুশান্ত

Date:

Share post:

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে সিপিএম তথা বামেদের ক্ষমতা। রাজনৈতিকভাবে রক্তক্ষরণ হতে হতে বামেরা এমন একটা জায়গায় পৌঁছেছে যে, এখন সংখ্যার বিচারে কার্যত তারা “শূন্য”! কিন্তু দলীয় গণতন্ত্র ও দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখতে তৎপর সিপিএম।

বৃহস্পতিবার ছিল, পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সাধারণ সম্পাদক পদে নির্বাচন। দলের অভ্যন্তরে ছিল টানটানা উত্তেজনা। কে হবেন পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সাধারণ সম্পাদক? তা নিয়ে দিনভর চর্চা। এ বারের সম্মেলনে জেলা সম্পাদক হওয়ার দৌড়ে ছিলেন মোট তিনজন। অবশেষে ডেবরার সম্মেলনে জেলা সম্পাদকের পদ পেলেন বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে জেলখাটা “আসামী” তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।

সূত্রের খবর, জেলা সম্পাদক পদে প্রাক্তন মন্ত্রী সুশান্তকে চায়নি আলিমুদ্দিন স্ট্রিট। যদিও প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার ও তাঁর শিবির আগে থেকেই সমর্থন জানিয়েছিল সুশান্ত ঘোষকে। কলকাতা থেকে সিপিএম নেতা রবীন দেব সুশান্তর সমর্থনে ছিলেন।

অন্যদিকে, রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বিদায়ী জেলা সম্পাদক তরুণ রায় জেলা সম্পাদক পদে ডিওয়াইএফআই-এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিংহক মনোনীত করার জন্য জোরদার সওয়াল তুলেছেন। একইসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে রাজ্য কমিটির এক সদস্য এই দৌড়ে সামিল করেছিলেন ঘাটালের সিপিএম নেতা তথা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক সাঁতরার নাম। কিন্তু শেষ পর্যন্ত তাপস-অশোককে পিছনে ফেলে জেলা সম্পাদক হলেন সুশান্ত। আসলে আলিমুদ্দিন স্ট্রিটের অন্দরের রাজনীতির সমীকরণে, সূর্যকে মোক্ষম চালেই পরাস্ত করলেন রবীন।

আরও পড়ুন- কবে থেকে দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? জানাল মধ্যশিক্ষা পর্ষদ

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...