Tuesday, March 24, 2026

Bengal: ব‍্যাটিং ব‍্যর্থতায় বাংলা, বরোদার বিরুদ্ধে ৮৮ রানের গুটিয়ে গেল মনোজদের প্রথম ইনিংস

Date:

Share post:

রঞ্জি ট্রফির ( Ranji Trophy) দ্বিতীয় দিনে ব‍্যাটিং-এ ধস বাংলার (Bengal) । প্রথম দিন যদি নায়ক হয়ে থাকেন বাংলার বোলাররা। দ্বিতীয় দিনে ভিলেন বাংলার ব‍্যাটাররা। ব‍্যাটিং-এর ব‍্যর্থতার কারণে বরোদার বিরুদ্ধে মাত্র ৮৮ রানে শেষ হয়ে গেল বাংলার প্রথম ইনিংস।

ম‍্যাচে এদিন বাংলার হয়ে সর্বোচ্চ রান সুদীপ ঘরামী এবং অভিষেক পোড়েলের। দুজনেই করেন ২১ রান। এই দুইজনকে বাদ দিলে বাংলার ব‍্যাটারদের রানের সংখ‍্যা ঠিক এরকম, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন করেন ৪ রান। সুদীপ চট্টাপাধ্যায় করেন  ১১ রান। অনুষ্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারি করেন শূন‍্য রান। বরোদার হয়ে ৫ উইকেট নেন অতীত শেঠ।

জবাবে ব‍্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বরোদার রান সংখ‍্যা ১৪৪। ২৩৭ রানে এগিয়ে তারা।

এই ম‍্যাচের পর বাংলার কোচ অরুন লাল বলেন,” আমাদের ব‍্যাটাররা ভালো। কিন্তু আজকে আমাদের ভাগ‍্য ছিল না। আশা করছি আমরা লড়াইয়ে ফিরে আসব।”

আরও পড়ুন:Virat Kohli: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম নিতে পারেন কোহলি : সূত্র

Related articles

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...