Saturday, June 20, 2026

Virat Kohli: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম নিতে পারেন কোহলি : সূত্র

Date:

Share post:

শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে আসন্ন টি-২০ ( T-20) সিরিজে নাও খেলতে পারেন বিরাট কোহলি ( Virat Kohli)। বিসিসিআইয়ের ( BCCI) এক সূত্রের খবর সেই সিরিজে সম্ভবত বিশ্রাম নেবেন কোহলি।

২৪, ২৬, ২৭ ফেব্রুয়ারি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম‍্যাচের সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। ভারতীয় বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে বিশ্রাম চাইবেন কোহলি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ খেলবেন তিনি। টি-২০ সিরিজ শেষ হয়ে গেল দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। মোহালি ও বেঙ্গালুরুতে দু’টি টেস্ট ম্যাচ যথাক্রমে ৪ মার্চ ও ১২ মার্চ থেকে। ৪ মার্চ প্রথম টেস্ট হবে মোহালিতে। সেটিই হবে বিরাট কোহলির শততম টেস্ট ম‍্যাচ।  ১২ মার্চ হবে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট। যা হতে চলেছে দিন রাতের টেস্ট। ১২ মার্চ থেকে শুরু সেই গোলাপি বলের টেস্ট।

এদিকে জানা যাচ্ছে শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। দু’-এক দিনের মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ এবং টেস্ট দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট দলের অধিনায়ক হিসেবে সম্ভবত রোহিত শর্মার নামই ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Atk Mohunbagan: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেয়ে শীর্ষে যেতে মরিয়া বাগান ব্রিগেড

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...