Tuesday, April 14, 2026

Atk Mohunbagan: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেয়ে শীর্ষে যেতে মরিয়া বাগান ব্রিগেড

Date:

Share post:

আগামীকাল আইএসএলের ( Isl) পরবর্তী ম‍্যাচে নামতে চলেছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স ( Kerala Blasters)। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে খেলতে নামছে বাগান ব্রিগেড। কেরলের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে সমীহ বাগান কোচ জুয়ান ফেরান্ডোর।

এফসি গোয়ার বিরুদ্ধে প্রতিপক্ষকে একফোঁটাও জায়গা দেয়নি বাগান ব্রিগেড। একই ছক কী থাকবে কেরলের বিরুদ্ধে? এই নিয়ে জুয়ান বলেন,”আমাদের পরিকল্পনা ভিন্ন হবে কেরালার বিরুদ্ধে। কারণ এটি সম্পূর্ণ একটি ভিন্ন খেলা। এফসি গোয়ার বেশ কিছু ফুটবলার ছিলেন না, তবে কেরালার ক্ষেত্রে সেই বিষয়টি নেই। তবে আমাদের প্রেস করতে হবে, প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে হবে। আমরা আমাদের লক্ষ‍্য নিয়েই নামব। আর সেটা জয়। ”

এফসি গোয়া ম্যাচে চোটে পান লিস্টন কোলাসো। কেরালা ম‍্যাচে কি নামবেন কোলাসো? এর জবাবে ফেরান্ডো বলেছেন,”হ্যাঁ ও চোট পেয়েছে তবে সেই চোট অতটা গুরুতর নয়। আশা করি ও নামবে।”

টানা ১১ ম্যাচ অপরাজিত এটিকে মোহনবাগান। এর জেরে দলের মধ্যে আত্মবিশ্বাস কেমন? ফেরান্ডো বলেছেন, “আমরা রেকর্ড নিয়ে ভাবছি না, প্রতিটা ম্যাচ ধরে ধরে ভাবছি। আমরা লিগের শীর্ষে যেতে চাই।”

এই মুহূর্তে ১৫ ম‍্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে বাগান ব্রিগেড। শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেয়ে শীর্ষে যেতে মরিয়া এটিকে মোহনবাগান।

আরও পড়ুন:Jay Shah: রঞ্জি ট্রফি আয়োজন করা নিয়ে কী বললেন বোর্ড সচিব জয় শাহ?

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...