Monday, April 6, 2026

শুভেন্দু বেশিদিন বিজেপিতে থাকতে পারবে না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের

Date:

Share post:

”শুভেন্দুই একমাত্র ময়দানে আছে। বিজেপির বাকি নেতারা ঘরে ঢুকে গিয়েছেন। শুনেছি, শুভেন্দুও বেশিদিন বিজেপিতে থাকতে পারবে না।” কার্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

একুশের বিধানসভা ভোটের আগে জার্সি বদল করে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার মধ্যে নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়করাও ছিলেন। যে আশা নিয়ে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, সে গুড়ে বালি হয়েছে। ভোটের ফল প্রকাশের পর অনেকেরই ঘর ওয়াপসি হয়েছে। আবার অনেকেই কার্যত রাজনৈতিক সন্ন্যাসে চলে গিয়েছেন।

আরও পড়ুন: পিপিপি মডেলে স্কুল ভুয়ো, সাফ জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী

যদিও বিরোধী দলনেতা হয়ে এখনও বিজেপিতে রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবং এটাকেই ব্যতিক্রমী বলছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাজ্যের বিভিন্ন জেলায় এখন পুরভোটের প্রচার করছেন শুভেন্দু। তবে দলের বাইরে কিংবা অন্দরে সবকিছুই যে শুভেন্দুকে কেন্দ্র করে খুব মসৃণভাবে হচ্ছে তা নয়, দলের মধ্যেও যেমন বিভিন্ন ইস্যুতে অস্বস্তিতে রয়েছেন শুভেন্দু ঠিক একইভাবে পুরভোটের প্রচারে গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়ে তাঁকে “গো ব্যাক” স্লোগান শুনতে হচ্ছে।

এদিন শুভেন্দু প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। ফিরহাদের কথায়, “শুভেন্দুই একমাত্র ময়দানে আছেন। বাকি বিজেপি নেতারা ঘরে ঢুকে গিয়েছে। তাহলে কি ঘর ওয়াপসি?” কিন্তু ফিরহাদ হাকিম স্পষ্ট করে দেন, ”তৃণমূল পরিবারে শুভেন্দুর কোনও জায়গা নেই। ওকে নেওয়া হবে না।”

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...