Sunday, June 14, 2026

পিপিপি মডেলে স্কুল ভুয়ো, সাফ জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী

Date:

Share post:

পিপিপি মডেলে (PPP Model) স্কুল ভুয়ো। মিথ্যা। সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। কয়েকদিন ধরেই শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা পিপিপি মডেলের কথা শোনা যাচ্ছে। তা ভুয়া এবং মিথ্যা বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: পাঞ্জাব ভোটের আগে ফের ভিডিও বার্তায় ‘প্রচার’ মোদির, নির্বিকার নির্বাচন কমিশন

শনিবার ব্রাত্য বসু (Bratya Basu) জানান, “কেন পিপিপি মডেল (PPP Model) ঘুরছে? আমি জানি না। এটি ভুয়ো কি ভুয়ো নয়, তা পরে জানাব। আমাদের দফতরে এই ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে কোনও আলোচনা হয়নি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করব কিনা ভাবছি।”

পিপিপি মডেলকে ঘিরে রাজনৈতিক অভিসন্ধিও একেবারে উড়িয়ে দিচ্ছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী (Bratya Basu)। ব্রাত্য জানান, “বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। একটি রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। তবে আমরা আমাদের কাজ করে যাব।”

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...