Saturday, April 4, 2026

শুরু কন‍্যাশ্রী কাপ, জয় দিয়ে অভিযান শুরু এস বি উইমেন্স এফ সি-র

Date:

Share post:

তিন প্রধান ছাড়াই সোমবার থেকে শুরু হয়ে গেল কন‍্যাশ্রী কাপ (Kanyashree Cup)। এদিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন‍্যাশ্রী কাপের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ‍্যোপাধ‍্যায়, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায়, বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়, বিধায়ক দেবাশিস কুমার, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত-সহ অনেকেই।

এদিকে এদিন, কন‍্যাশ্রী কাপের অভিযান জয় দিয়ে শুরু করল গত দুই বারের চ‍্যাম্পিয়ন এস এস বি উইমেন্স এফ সি। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে চাঁদনি স্পোর্টিং ক্লাবকে ৬-০ গোলে হারাল এসএসবি।

এদিকে কন‍্যাশ্রী কাপের সব ম‍্যাচ পরিচালনা করবে মহিলা রেফারি। কন‍্যাশ্রী কাপে চ‍্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার এবং রানার্স দল পাবে ২৫ হাজার টাকা। এছাড়াও প্রত‍্যেক ম‍্যাচে থাকছে ম‍্যান অফ দ‍্য ম‍্যাচের আর্থিক পুরস্কারও।

আরও পড়ুন:Srilanka Cricket: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা শ্রীলঙ্কার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...