Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) একদিনের সিরিজের পর টি-২০ সিরিজেও দাপট দেখাল ভারতীয় দল । ওয়েস্ট ইন্ডিজকে  টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। রবিবার তৃতীয় টি-২০ ম‍্যাচে পোলার্ডদের বিরুদ্ধে ১৭ রানে জিতল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ৩-০। ম‍্যাচ এবং সিরিজ সেরা সূর্যকুমার যাদব।

২) শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট ম‍্যাচের সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের দুই অভিজ্ঞ ব‍্যাটার অজিঙ্কে রাহানে এবং চেতেশ্বর পূজারা। আর এই দু’জনের বাদ পড়ায় একেবারেই বিস্মিত নন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

৩) রঞ্জি ট্রফির অভিষেকেই রেকর্ড গড়লেন যশ ঢুল। তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নেমে দিল্লির হয়ে দুই ইনিংসেই শতরান করে অনন্য নজির গড়লেন তিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নেমে দিল্লির এই ওপেনার প্রথম ইনিংসে করেন ১১৩ রান। দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে অপরাজিত থাকেন যশ।

৪)  জয় দিয়ে রঞ্জি ট্রফির  অভিযান শুরু করল বাংলা । ম‍্যাচের চতুর্থ দিনে দুরন্ত লড়াই করে বরোদার বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল অভিমন‍্যু ইশ্বরনের দল। সৌজন্য শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েলের দুরন্ত ব‍্যাটিং।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...