Thursday, March 19, 2026

Mamata: দেউচা পাচামিতে জোর করে জমি নয়: লক্ষাধিক চাকরি, জমির দ্বিগুণ দামের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জমির দ্বিগুণ দাম দেওয়া হবে মালিকদের- মুখ্যমন্ত্রী।

দেউচা পাচামি হলে সেটা বাংলায় একটা দিগন্ত খুলে দেবে। ১০০ বছরে বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু লোক স্বার্থসিদ্ধির জন্য বাধা দিচ্ছে। সোমবার, নবান্নে সংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি জানান, দেউচা পাচামি (Deocha Pochami) হলে লক্ষাধিক কর্ম সংস্থান হবে। মুখ্যমন্ত্রী জানান, জমিদাতাদের দ্বিগুণ দাম দিচ্ছে সরকার। তবে, তিনি স্পষ্ট জানান, জোর করে জমি নেওয়া হবে না। জোর করে কোনও কাজ করার তিনি বিরোধী। কিন্তু যাঁরা বিরোধিতা করছেন তাঁরা সুযোগ হারাচ্ছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দেউচা পাচামি নিয়ে অনেকেই অপপ্রচার করছে। কেউ কেউ ওখানে গিয়ে মিথ্যা প্রচার করছেন। অনেক বেআইনি খাদান মালিক ব্যক্তিগত স্বার্থের কারণে এই শিল্পস্থাপনে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দিচ্ছে। অনেক লড়াই করে রাজ্য এই প্রকল্প আনতে পেরেছে। মুখ্যমন্ত্রী বলেন, যদি এই বাধার ফলে শিল্পস্থাপন না হয়, তাহলে যাঁরা বাধা দিচ্ছেন তাঁরাই দায়ী থাকবেন।

মুখ্যমন্ত্রী বলেন, দেউচা পাচামিতে কাউকে বঞ্চিত করা হবে না। জমির বদলে জমি, বাড়ির বদলে বাড়ি দেওয়া হচ্ছে। বাড়ি করার জন্য দেওয়া হচ্ছে ৭ লক্ষের আর্থিক প্যাকেজ। সাংবাদিক বৈঠক থেকে ফের জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেউচা পাচামিতে প্রতি পরিবার থেকে একজনকে দেওয়া হবে চাকরি। “স্থানীয় ছেলেমেয়েদের চাকরি হোক সেটা আমি চাই”।

 

Related articles

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...