Monday, April 6, 2026

Marriage controversy : খাওয়া পছন্দ হয়নি, বর নিয়ে চলে গেল বরযাত্রী

Date:

Share post:

বিয়ের লগ্ন শুরুর আগেই ঠিক সময় মত চলে এসেছিল বর। এদিকে বিয়ে শুরু হতেই খেতে বসতে চেয়েছিল বরযাত্রী। কিন্তু হঠাৎই খাওয়া নিয়ে শুরু হয় বচসা। কন্যাপক্ষ আর পাত্রপক্ষর তরজা পৌঁছয় মারামারি-হাতাহাতিতে। শেষ পর্যন্ত ছাদনা তলা থেকে বর তুলে নিয়ে চলে গেল বরযাত্রীরা। আর মেয়ে যাতে লগ্নভ্রষ্টা না হয় তাই আর কোনও উপায় না দেখে কন্যাপক্ষ থানায় গেল।

রবিবার এই ঘটনাটি ঘটেছে বিহারের পুর্ণিয়া জেলার ঈশ্বরীতলায়। ঠিক কী কারণে এই বিবাহ বিভ্রাট তা স্পষ্ট নয়। বরযাত্রীর সঙ্গে খাওয়া নিয়ে বচসা হওয়ায় বর কেন বাড়ি ফিরে গেল তাও জানা যায়নি । তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কন্যাপক্ষ বারবার পাত্র পক্ষর কাছে বিতর্ক মিটিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। পাত্রপক্ষ কিছুতেই রাজি হচ্ছিল না । উভয়পক্ষের এই বিবাদের মাঝে বর নাকি সটান উঠে দাঁড়িয়ে পড়ে বিয়ে করতে আপত্তি জানায়। পাত্রীপক্ষর হয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরাও বরকে বার বার বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু বর রাজি হয়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...