Monday, April 6, 2026

পুরভোটে একই ওয়ার্ডে দুই দলের প্রার্থীর নাম একই! কোথায় জানেন?

Date:

Share post:

নাম এক। পদবিও এক। প্রতীকেও ফুল। একই নামে দুই পৃথক রাজনৈতিক দলের দেওয়াল লিখন। এভাবেই নজর কাড়ছেন দুই যুযুধান রাজনৈতিক দলের দুই প্রার্থী। তবে বিভ্রান্তিও কম তৈরি হননি। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পৌরসভার ভোট। যেখানে হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। তৃণমূল ও বিজেপি, দুই দলের প্রার্থীর নাম বিশ্বজিৎ দাস।

ফলে হোর্ডিং, ব্যানার,ফেস্টুন এমনকি মাইকে প্রচারেও দুই দলের কর্মী-সমর্থকরা বিশ্বজিৎ দাসকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। যদিও দুই ব্যক্তি আলাদা। রাজনৈতিকভাবে বিষয়টি একেবারেই তাৎপর্যপূর্ণ না হলেও
দুই প্রার্থীই মনে করেন, নির্বাচনে প্রার্থীর নাম নয়, দলের প্রতীক বড়।

২০১৫ সালে শেষবার বাঁশবেড়িয়া পৌরসভা নির্বাচনেও এমনই দৃশ্য দেখা গিয়েছিল। সেবার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিশ্বজিৎ দাস বিজেপির বিশ্বজিৎ দাসকে হারিয়েই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তাই এই ওয়ার্ডের দিকে এবারও সকলেরই নজর।

আরও পড়ুন:ময়নাগুড়ির দুর্ঘটনায় গুরুত্ব,আধুনিক নয়া ১০০ ইঞ্জিন উৎপাদনের উদ্যোগ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...