Monday, March 16, 2026

Sadhan Pande:আজ সাধন পান্ডের শেষকৃত্য, প্রিয় বিধায়ককে বিধানসভায় শেষশ্রদ্ধা

Date:

Share post:

দীর্ঘ ৭মাস রোগভোগের পর রবিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। ৭১ বছর মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার রাজনীতিতে পোড়খাওয়া এই নেতা।

আরও পড়ুন:International Language Day:আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সাধন পান্ডের পরিবার-পরিজন ও অনুরাগীদের গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে রাজ্য সরকারের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে আজকের পূর্ব নির্ধারিত ক্যাবিনেট মিটিংয়ের সময়। মিটিং শুরু হবে বেলা তিনটের পরিবর্তে দুপুর ১টায়।

অন্যদিকে, গভীর রাতে মুম্বই থেকে কলকাতায় আনা হয় সাধন পান্ডের মরদেহ। সোমবার প্রয়াত মন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, শশী পাঁজা ও বিধায়ক তাপস রায়। সাধনবাবুর দেহ মুম্বই থেকে কলকাতায় এনে রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হয়। আজ সেখান থেকে সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তর কলকাতায় তাঁর কাঁকুরকাছির বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর সকাল ১১টা নাগাদ উত্তর কলকাতাতেই তাঁর পৈত্রিক বাড়ি, যেখান থেকে সাধনবাবুর রাজনৈতিক কর্মকাণ্ড শুরু, সেই পার্টি অফিসেও নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। এরপর দুপুর ১২টা নাগাদ নিয়ে আসা হবে রাজ্য বিধানসভায় শেষশ্রদ্ধা জানানোর জন্য। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা মহাশ্মশানে।

১৯৮৫ সালে বড়তলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথমবার প্রার্থী হন সাধন পাণ্ডে। সেবার জয়লাভের মধ্য দিয়েই পরিষদীয় রাজনীতিতে পা রাখেন। বাকিটা ইতিহাস।কখনও ভোটে পরাজিত হননি ৯ বারের বিধায়ক সাধনবাবু। ১৯৮৫-২০২১ সাল পর্যন্ত একটানা বিধায়ক হওয়ার রেকর্ড রয়েছে তাঁর বর্ণময় রাজনৈতিক কেরিয়ারে। প্রথমে কংগ্রেসের টিকিটে জিতেছেন। তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান। ২০০৯ সালে বড়তলা বিধানসভা কেন্দ্রটি অবলুপ্ত হয়ে যায়। ২০১১, ২০১৬ ও ২০২১ সালে মানিকতলা থেকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হন। ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি। এই দপ্তরটিকে আরও জনমুখী ও জনপ্রিয় হয়ে ওঠে তাঁর হাতধরেই।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...