Saturday, June 27, 2026

বাংলার পাপালি জাতীয় দল থেকে বাদ পড়ায় সৌরভকে চিঠি প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য্যের

Date:

Share post:

আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ( Wriddhiman Saha)। বাংলার পাপালি জাতীয় দল থেকে বাদ পড়ায় সরগোল পড়ে যায় ক্রিকেট মহলে। আর এবার ঋদ্ধিমান ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় মুখ খুললেন প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য্য। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি চিঠি লিখলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ নিয়ে চিঠি লেখেন অশোক ভট্টাচার্য্য।

চিঠিতে অশোক ভট্টাচার্য্য লিখেছেন, “শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে দেখতে না পেয়ে কিছুটা হতাশা থেকেই তোমাকে এই চিঠিটি লেখা। তোমার মতো ঋদ্ধিমানকে (আমাদের পাপালি) নিয়েও আমাদের গর্ব। তোমাদের নিয়েই বাংলার আবেগ। ঋদ্ধিমানের দল থেকে বাদ পড়াটা আমাদের কাছে খুবই দুঃখের। যেমন দুঃখ পেয়েছিলাম তুমিও যখন বঞ্চনা এবং ষড়যন্ত্রের শিকার হয়েছিলে। তোমার কাছে সমগ্র শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর একটাই অনুরোধ, ঋদ্ধিমান সাহার ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়াটা পুনর্বিবেচনা করা যায় কিনা তা দেখার। একেবারেই ব্যক্তিগত ভাবে তোমাকে এই চিঠিটি লেখা।”

আরও পড়ুন:শুরু কন‍্যাশ্রী কাপ, জয় দিয়ে অভিযান শুরু এস বি উইমেন্স এফ সি-র

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...