Tuesday, February 24, 2026

High Court: ‘ফোরাম শপিং’ করছে বিজেপি! হাইকোর্টে তীব্র কটাক্ষ সরকারি কৌঁসুলির

Date:

Share post:

বারবার একই বিচারপতির এজলাসে মামলা দায়ের। কারণ, সেই এজলাসে কয়েকটি মামলায় পক্ষে রায় দিয়েছেন বিচারপতি। ফলে একই বিচারপতির কাছে বারবার মামলা নিয়ে হাজির হচ্ছে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি। প্রধান বিচারপতির বিচারাধীন মামলাও নিয়ে যাচ্ছে তারা। এই আচরণকে ‘ফোরাম শপিং’ বলে তীব্র কটাক্ষ করলেন সরকারি কৌঁসুলি অনির্বাণ রায়।

‘ফোরাম শপিং’ কী?
‘ফোরাম শপিং‘-এর অর্থ যে বিচারপতির কাছে পছন্দ মতো বিচার পাওয়া যায়, অনুকূল রায়ের আশায় তাঁর এজলাসে বারবার মামলা দায়ের করা।

কেন এই অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে?
রাজ্য সরকারের অভিযোগ, পছন্দের রায় পেতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বারবার মামলা করছে বিজেপি। এমনকী, একটি মামলা প্রধান বিচারপতির বিচারাধীন থাকা সত্ত্বেও তা নিয়ে বিচারপতি মান্থার এজলাসে গিয়েছে তারা। বিচারপতির রাজাশেখর মান্থার এজলাসেই সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সিসিটিভি মামলাটি ওঠে। রায় শুভেন্দুর পক্ষে যায়। এর পাশাপাশি, হলদিয়া মামলায় ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ বলে পরিচিত রাজীব পালকে জামিন দিয়েছেন বিচারপতি মান্থা। মামলার তদন্তভার রাজ্য পুলিশের বদলে সিবিআইয়ের হাতে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনাতেও স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্য সরকারের কাছে অবস্থান জানতে চেয়েছেন বিচারপতি মান্থা। পর পর মামলায় পছন্দের রায় পেয়ে এবার পুরভোটে বিজেপি প্রার্থীদের নিরাপত্তা সংক্রান্ত মামলাটিও নিয়ে মান্থার এজলাসে পেশ করেছে বিজেপি। এ প্রসঙ্গেই রাজ্যের কৌঁসুলি অনির্বাণ রায় প্রশ্ন তোলেন, যেখানে প্রধান বিচারপতির কাছে মামলা রয়েছে, সেখানে বিচারপতি মান্থার এজলাসে একই মামলা কেন দায়ের করা হয়েছে? এরপরেই বিজেপির বিরুদ্ধে ‘ফোরাম শপিং’ শব্দটি ব্যবহার করে তীব্র কটাক্ষ করেন অনির্বাণ। এর জবাবে বিচারপতি মান্থা অবশ্য জানিয়েছেন, মামলা ছেড়ে দিতে অসুবিধা নেই তাঁর।

আরও পড়ুন- দ্বিপাক্ষিক সমস্যা মেটাতে মোদিকে টেলিভিশন বিতর্কে বসার প্রস্তাব ইমরানের

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...