Tuesday, June 23, 2026

Royal Bengal Tiger: ১৬ দিনের লুকোচুরি শেষ, রায়দিঘিতে খাঁচাবন্দি বাঘ

Date:

Share post:

অবশেষে কাটল আতঙ্ক। ১৬ দিন টানাপোড়েনের পর অবশেষে বন দফতরের পাতা জালে ধরা পড়ল রায়দিঘীর রয়্যাল বেঙ্গল টাইগার। জানা গিয়েছে, সোমবার রাতে এই পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারটি বন দফতরের আধিকারিকদের পাতা নেটে আটকা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে খাঁচাবন্দি করা হয়। রাতেই বাঘটিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে ছেড়ে দেওয়া হবে।বর্তমানে বাঘটিকে ঝড়খালিতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

গত ৪ঠা ফেব্রুয়ারি রায়দিঘির দমকল এলাকার মনি নদীর ধারে বাঘটির পায়ের ছাপ লক্ষ্য করে গ্রামবাসীরা। সেইমতো খবর দেওয়া হয় বনদফতরে। তাঁরাই বাঘটির প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল। কিন্তু কিছুতেই ধরা যাচ্ছিল না বাঘটিকে। সোমবার রাতে বাঘটি বনদফতরের কর্মীদের জালে ধরা দেয়।আপাতত বাঘটিকে মাতাল রেঞ্জের ঝড়খালিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপর সেটিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতরের তরফে জানানো হয়েছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...