Monday, April 6, 2026

Kunal: লক্ষ্য ১০০% সমর্থন: উন্নয়নের স্বার্থে দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন কুণালের

Date:

Share post:

আগামী রবিবার রাজ্যের ১০৮ কেন্দ্রে পুরভোট। তার আগে বুধবার সন্ধেয় কামারহাটির (Kamarhati) তিনটি ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করলেন তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রথম সভা কামারহাটি পুরসভার ১৬নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মেঘনা মিত্রর সমর্থনে। দ্বিতীয় সভা ২১নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ সাহার সমর্থনে ও তৃতীয় সভা ১৪নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরিন্দম ভৌমিকের সমর্থনে। কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা ছাড়া কুণালের সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty)।

তৃণমূল মুখপাত্র বলেন, ভোট দিতে যাওয়ার আগে তিনটে কথা মাথায় রাখা উচিত। প্রথমত, কেন্দ্রীয় জনহিরোধী নীতি। দ্বিতীয়ত রাজ্য সরকারের জনমুখী নীতি। আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল স্থানীয় উন্নয়ন। কুণাল বলেন, মুখে বিজেপি (BJP) “ভারত মাতা কি জয়” বলে। অথচ মায়ের গায়ের থেকে এক একটি গয়না খুলে খুলে তারা বিক্রি করে দিচ্ছে। সর্বশেষ বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে। কেন্দ্রে নীতির ফলে বঞ্চনার শিকার কৃষকরা।

অথচ রাজ্যে তৃণমূল সরকার একের পর এক উন্নয়নমূলক প্রকল্প চালু করছে। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী পরে এখন লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথী প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। পুরসভায় তৃণমূল জিতলে এলাকাবাসী ‘ডবল ইঞ্জিন’-নয় 8 টি ধাপে সুবিধা পাবেন বলে জানেন কুণাল। সুবিধা পাবেন। রাজ্যের যেভাবে উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), সেই পথেই কাউন্সিলররাও এলাকার উন্নয়ন করতে পারবেন।

তৃণমূল মুখপাত্র বলেন আমাদের লক্ষ্য ১০০ শতাংশ জনসমর্থন। তবে ঔদ্ধত্য নয়, বিনীতভাবে মানুষকে উন্নয়নমূলক কাজের খতিয়ান দিয়ে ভোট চাইতে হবে।

এলাকার বামপন্থী মানুষের প্রতি তৃণমূল মুখপাত্র আবেদন করেন, দলের ব্রিগেড সমাবেশে যান কিন্তু এলাকার উন্নয়নের স্বার্থে ভোটটা তৃণমূলকেই দিন। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে স্তোত্র উচ্চারণ করে কুণাল বলেন, “বিজেপির কাছ থেকে হিন্দুত্ব শিখব না।”

পাশাপাশি, দলীয় প্রার্থীদের জনসংযোগের উপর জোর দিয়ে তিনি বলেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের কাছে বিনীত আবেদন জানাতে।

অরিন্দম ভৌমিকের সমর্থনে সভা করার সময় কুণালের বক্তব্যের মধ্যে সেখানে উপস্থিত হন কামারহাটি বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সে কারণেই সভায় কুণাল নিজের বক্তব্য শেষে বলেন, “ওহ লাভলি”।
প্রত্যেকটি সভায় স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় প্রার্থীর সমর্থনে কুণালের বক্তব্যে বিপুল সমর্থন জানান এলাকাবাসী।

আরও পড়ুন- TMC Campaign: পুরভোটের প্রচারে ঝড় তৃণমূলের, দলের হয়ে পথে তারকা বিধায়ক-নেতৃত্ব

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...