Monday, April 6, 2026

Shah Rukh Khan: ‘পাঠান’ লুকে নয়া ভিডিও শেয়ার করলেন বলিউড বাদশা শাহরুখ খান

Date:

Share post:

নতুন বিজ্ঞাপনে ঝড় তুললেন শাহরুখ খান (Shah Rukh Khan)।’পাঠান’ (Pathan)লুকে ধরা দিলেন বলিউড বাদশা(Bollywood badsha)। আর তাতেই শুভেচ্ছার বন্যা। শাহরুখ খান (Shah Rukh Khan)তাঁর ফ্যানদের চমকে দিয়ে পোস্ট করলেন তাঁর নতুন বিজ্ঞাপনের ভিডিও। যা মুহূর্তে মন কাড়ল কিং খানের অনুরাগীদের। টুইটারের ট্রেন্ডিং হ্যাশট্যাগ ‘পাঠান’ (#Pathan) এছাড়া #ShahRukhKhan, #WelcomeBackKingSRK এইসবও দেখা যাচ্ছে ।যে বিজ্ঞাপনটি শাহরুখ শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে অ্যাকশনে ভরপুর এক ভিডিও। চলন্ত ট্রেনে স্টান্ট করছেন অভিনেতা, ক্যাপশনে তিনি লিখেছেন “নাম তো সুনা হোগা মেরি জান”।

         

উল্লেখ্য ছেলে আরিয়ান খান (Aryan Khan) মাদক কাণ্ডে জড়িয়ে পড়ার পর থেকে সেভাবে আর প্রকাশ্যে আসেননি শাহরুখ খান। তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতেন না। কিছুদিন আগে বলিউড বাদশা তার প্রযোজনার একটি ছবির ট্রেলার পোস্ট করেন। এবার এল বিজ্ঞাপনের ভিডিও। সবাই কিং খানকে বলছেন, তাঁর নতুন ছবি যেন তাড়াতাড়ি মুক্তি পায়, সোশ্যাল মিডিয়ায় তেমনই আর্জি জানালেন তাঁর ফ্যানেরা।

আরও পড়ুন:Corona Update: বাড়ল করোনায় মৃত্যু, চিন্তা বাড়াচ্ছে দৈনিক সংক্রমণও

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...