Monday, April 6, 2026

রাজ্যের পাঠানো ফাইল ফেরালেন রাজ্যপাল, চাইলেন আর্থিক মঞ্জুরি সংক্রান্ত ফাইলের তথ্য

Date:

Share post:

রাজ্য- রাজ্যপাল সংঘাত তুঙ্গে। প্রায় প্রতিদিনই রাজ্যসকারের বিরুদ্ধে তোপ দাগছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। এবার আবার আইনি প্রশ্ন তুলে রাজ্যের ফাইল ফেরালেন ধনকড়। রাজ্যের আর্থিক মঞ্জুরি সংক্রান্ত ফাইল ছিল সেটি।

আরও পড়ুন: প্রকল্প শুরুই আগেই দেউচা-পাঁচামির ২২২জনকে চাকরি দিচ্ছেন মুখ্যমন্ত্রী

রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar) বক্তব্য, সরকারের তরফে কোন ক্ষেত্রে কত টাকা খরচ করা হয়েছে, সেই  সংক্রান্ত একটি রিপোর্টও রাজভবনে পাঠাতে হবে। এমনটা তিনি টুইট করে জানিয়েছেন।  ধনকড়ের এই টুইট থেকে স্পষ্ট যে এখনই রাজ্য- রাজ্যপাল দ্বন্দ্ব থামছে না।  সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেছিলেন, ‘‘গভর্নর ফেরত পাঠিয়েছেন ফাইল। আমি নিজে চিফ মিনিস্টার সই করে ফাইল পাঠিয়েছি। বলেছেন, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত পাশ করিয়ে পাঠাও।’’

 

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থির করা বাজেট অধিবেশনের দিনক্ষণের জন্য সম্মতি চেয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে চিঠি পাঠানো হয়েছিল। রাজভবন (Rajbhawan) তাতে সম্মতি দেয়নি। কারণ হিসাবে জানানো হয়েছিল, সংবিধান অনুযায়ী এ ক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তা রাজ্যপালের কাছে পাঠাতে হয়। কিন্তু যে সুপারিশটি রাজভবনে পাঠানো হয়েছিল নবান্ন থেকে, তাতে মন্ত্রিসভার অনুমোদনের কোনও উল্লেখ ছিল না।

 

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...