Saturday, April 4, 2026

সিটেই আস্থা: জেলা জজের পর্যবেক্ষণে আনিসের দেহ ফের ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

সিবিআই নয়, রাজ্যের গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দল সিটের(SIT) তদন্তের উপরই ভরসা রাখল হাইকোর্ট(Highcourt)। বৃহস্পতিবার আনিস খানের(Anish Khan) রহস্য মৃত্যুর মামলায় আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার তদন্ত করবে সিট। এবং তদন্ত রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে আদালতে পেশ করতে হবে। শুরু তাই নয়, এই মামলায় আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। জেলা জজের পর্যবেক্ষণে হবে এই ময়নাতদন্ত। এবং দ্রুত এই ময়নাতদন্তের রিপোর্ট সিট এবং মামলাকারীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বারবার সিবিআই তদন্তের দাবি উঠলেও বৃহস্পতিবার আদালতে আনিস মামলার শুনানিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানায় মামলাকারী পক্ষ। এই প্রেক্ষিতে রাজ্য জানায়, সিট গঠন করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করা হয়েছে। সরকার এই মামলার তদন্ত গোপন করবে না। ফলস্বরুপ সিটের তদন্তে সম্মতি প্রকাশ করে আদালত। পাশাপাশি, আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয়, দেহ দ্বিতীয়বার ময়না তদন্ত হবে জেলা জজের পর্যবেক্ষণে। এবং দ্রুত এই ময়নাতদন্তের রিপোর্ট সিট এবং মামলাকারীদের হাতে তুলে দিতে হবে। শুধু তাই নয়, আদালতে পুলিশের তরফে আবেদন জানানো হয় আনিসের মোবাইলটি দিতে হবে পরিবারকে। তদন্তের খাতিরে মোবাইলটি অত্যন্ত প্রয়োজন।

আরও পড়ুন:Group c-highcourt : গ্রুপ সি নিয়োগ মামলায় এবার তদন্ত কমিটি গড়ল আদালত

পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয়, আনিসের মোবাইল ফোন পাঠানো হবে হায়দ্রাবাদের ফরেন্সিক ল্যাবে। সেখানেই এই ফোনের সমস্ত তথ্য বিশ্লেষণ করা হবে। পাশাপাশি ফোনের সমস্ত রিপোর্ট তদন্তকারী দল এবং মামলাকারীদের কাছে পাঠানো হবে। আদালত আরও জানিয়েছে, তদন্তকারী দলকে এই মামলার গতিবিধি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে আদালতকে জানাতে হবে। সেই অনুযায়ি পরবর্তী পক্ষেপ নেবে আদালত।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...