Monday, April 6, 2026

Kolkata Metro: সংকটে কলকাতা মেট্রো, বসে যাচ্ছে এসি রেক! ফিরতে পারে নন- এসি মেট্রো?

Date:

Share post:

বন্ধ হতে পারে এসি মেট্রো(AC Metro)? ক্রমাগত চাকা ক্ষয়ে যাচ্ছে, পর পর বসে যাচ্ছে রেক! রাতারাতি সমস্যায় কলকাতা মেট্রোরেল (Kolkata Metro)। আগামি শনিবার শহরে আসছেন রেলমন্ত্রী(Railway Minister)।

ক্ষয়ে যাচ্ছে মেট্রোর চাকা, একের পর এক এসি মেট্রো বসে যাচ্ছে। কী কারণে এমন ঘটনা বুঝে উঠতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, রাতারাতি সাতটি এসি রেককে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।প্রয়োজনে সাময়িক ভাবে নন-এসি রেক ফিরিয়ে আনার কথাও ভাবা হচ্ছে বলেই মেট্রো সূত্রে খবর।ইতিমধ্যেই চাকার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর রুটের মেট্রোর বিভিন্ন অংশে গতিবেগ নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা মেট্রোর পক্ষ থেকে।

Anis Case: আনিস মৃত্যুকাণ্ডে আজই ভবানীভবনে আমতা থানার ওসিকে তলব

নোয়াপাড়া (Noapara) থেকে দক্ষিণেশ্বর(Dakshineswar) যাওয়ার পথে বরাহনগর স্টেশনের (Baranagar Station)আগে গতিবেগ প্রায় ১৫ কিলোমিটার হবে বলে সূত্রের খবর। টালিগঞ্জ (Tollygung) থেকে কবি সুভাষের(Kavi Subhash) দিকে যেতে চড়াই পথে গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৩০ কিলোমিটারের নীচে বেঁধে দেওয়া হয়েছে। আধিকারিকদের একাংশের দাবি, বরাহনগর মেট্রো স্টেশনের বাড়তি উচ্চতা এবং বাঁকের কারণে ওই এলাকায় সবচেয়ে বেশি চাকার ক্ষয় হচ্ছে। পাশাপাশি ওই অংশের লাইনে ইস্পাতের গুঁড়ো পড়ে থাকার কথাও জানিয়েছেন মেট্রোর কর্মীদের একাংশ। তবে মেট্রোর রেকের চাকার সমস্যা, না লাইনের ত্রুটি তা নিয়ে ইতিমধ্যেই আলোচনায় মেট্রো রেল কর্তৃপক্ষ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...