Tuesday, June 23, 2026

অসুস্থ অনুব্রত মণ্ডল, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

Date:

Share post:

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শুক্রবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে অনুব্রতের নানা শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকেরা। পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফেরেন তিনি। তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। চলতি মাসের গোড়ায়ও শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অনুব্রতকে। সেই সঙ্গে তাঁর কোলেস্টরলের সমস্যাও ছিল।

আজ সিবিআই দফতরে হাজিরার দিন ছিল অনুব্রতর। তবে জানা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণে সিবিআই দফতরে যেতে পারলেন না অনুব্রত মণ্ডল। সিবিআই দফতরে যেতে না পারলেও তিনি যে মামলায় তদন্তে সহযোগিতা করতে রাজি, তা জানিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। জিজ্ঞাসাবাদে মুখোমুখি হতেও প্রস্তুত তিনি, তবে কলকাতায় সিবিআই দফতরে যেতে পারবেন না। শারীরিক অসুস্থার জন্য কলকাতায় হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, বোলপুরে বাড়ির কাছাকাছি ডাকা হোক তাঁকে। এই মর্মে আইনজীবী মারফৎ চিঠিও দিয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

আরও পড়ুন- Victor Banerjee:ফের করোনা আক্রান্ত ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ধরা পড়ল ডেঙ্গুও

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...