Saturday, June 20, 2026

Bengal: দিনের শেষে হায়দরাবাদের বিরুদ্ধে ৫৩ রানে এগিয়ে বাংলা

Date:

Share post:

রঞ্জি ট্রফিতে ( Ranji Trophy) প্রথম দিনটা যদি হয় বাংলার ব‍্যাটার অভিষেক পোড়েলের, তবে দ্বিতীয় দিনটা বোলার মুকেশ কুমারের। তাঁর চার উইকেটে কারণে ২০৫ রানে ইনিংস শেষ করে হায়দরাবাদ। দিনের ৫৩ রানে এগিয়ে অভিমন‍্যু ইশ্বরনের দল।

দিনের শুরু থেকেই দাপট দেখায় বাংলার বোলাররা। শুরুতেই ধাক্কা দিতে থাকে হায়দরাবাদের ব‍্যাটারদের। তবে হায়দরাবাদের হয়ে লড়াই চালান টি রবি তেজা। ৮১ রানে অপরাজিত থাকেন তিনি। থঙ্গরাজন করেন ৫২ রান। বাংলার হয়ে চার উইকেট নেন মুকেশ কুমার। একটি করে উইকেট নেন ইশান পোড়েল, আকাশদীপ, সায়ন মণ্ডল, শাহবাজ আহমেদ, মনোজ তিওয়াড়ি।

দ্বিতীয় ইনিংসে ৩৭ রানের লিড নিয়ে খেলতে নামে বাংলা। দিনের শেষে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামির উইকেট হারিয়ে ১৬ রান বাংলার। ক্রিজে রয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১০ রানে অপরাজিত তিনি এবং ঋত্বিক রায় চৌধুরী ৩ রানে অপরাজিত তিনি। তৃতীয় দিনে বড় রান তোলার লক্ষ্য নিয়ে নামবেন অভিমন্যুরা।

আরও পড়ুন:Russia-Ukraine: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে নতুন সূচি উয়েফার, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম‍্যাচ হবে ফ্রান্সে

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...