Friday, June 26, 2026

Russia-Ukraine: ইউক্রেনে আটকে ব্রাজিলের ফুটবলাররা, ভিডিও পোস্ট করে দেশে ফেরানোর জন‍্য আবেদন তাদের

Date:

Share post:

গত বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) ইতিমধ্যে এই যুদ্ধে ইউক্রেনে সেনা সহ মৃত ১৩৭, আহত ৩৬০ জন, এমনটাই জানান হয় ইউক্রেনের সরকারের তরফ থেকে। এই যুদ্ধে ভারতীয়দের (India) সুরক্ষার জন‍্য ইতিমধ্যে দুই দেশের সরকারের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi)। এই পরিস্থিতিতে একেবারে নাজেহাল মানুষের জীবন। বাইরে দেশ থেকে আসা ফুটবলারদের জীবনও  বিপাকে। ইউক্রেনের লিগে ফুটবল খেলতে এসেছিলেন ব্রাজিলের একাধিক ফুটবলার। এই যুদ্ধের পরিস্থিতিতে এবার দেশে ফিরতে চাইছেন তাঁরা। ইউক্রেনের রাজধানী কিভের একটি হোটেল থেকে ভিডিও বার্তায় সেই আর্জি করেছেন ব্রাজিলের ফুটবলাররা এবং তাঁদের পরিবার।

এদিন এক সাংবাদিক টুইটে ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাদের দেশে ফেরানোর জন‍‍্য আবেদন করছেন তারা। টুইটারে সেই ভিডিওতে ফুটবলাররা বলছেন, “সীমান্ত বন্ধ, ব্যাঙ্ক বন্ধ, তেল নেই, খাবারও প্রায় নেই। টাকা নেই। আমরা ইউক্রেন ছাড়ার পরিকল্পনা করছি।”

ইউক্রেনের ডায়নামো কিভ, শাখতারের মতো দলগুলিতে ব্রাজিলের বেশ কিছু ফুটবলার খেলতে আসেন। ব্রাজিলের জুনিয়র মোরেয়েজ খেলেন শাখতারে। তিনিও সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সমস্ত বন্ধু এবং পরিজনরা, এখানে পরিস্থিতি খুব গুরুতর। আমরা কিভে একটি হোটেলে আটকে আছি। বার হওয়ার পথ খুঁজছি। আমাদের জন্য প্রার্থনা করো।”

আরও পড়ুন:Rohit Sharma: দলের খেলায় খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...