Saturday, June 13, 2026

Rohit Sharma: দলের খেলায় খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা

Date:

Share post:

গত বৃহস্পতিবার লখনউতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে প্রথম টি-২০ ( T-20) ম‍্যাচে জয় পেয়েছে ভারতীয় দল (India Team)। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মারা ( Rohit Sharma)। বৃহস্পতিবার রাতে ব‍্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স ইশান কিষাণ এবং শ্রেয়স আইয়রের। দলের এই ব‍্যাটারদের পারফরম্যান্সে খুশি ভারত অধিনায়ক।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,”ঈশানকে আমি দীর্ঘ দিন ধরে চিনি। ওর মানসিকতা আমি ভাল মতোই জানি। ওর দক্ষতা সম্পর্কে আমরা প্রত্যেকে ওয়াকিবহাল। আজ ওকে অন্য প্রান্ত থেকে ও ভাবে খেলতে দেখে দারুণ লাগছিল। যে ভাবে ও নিজের ইনিংসটাকে সাজিয়ে তুলল, সেটা দুর্দান্ত লেগেছে। কীভাবে ফিল্ডারদের মধ্যে ফাঁক খুঁজে নিয়ে রান করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। শ্রেয়সও দারুণ ক্রিকেটার। ও ওর দায়িত্ব জানে। তাই লঙ্কানদের বিরুদ্ধে ও সাফল‍্য পেয়েছে।”

চোট কাটিয়ে প্রায় দু’মাস পরে জাতীয় দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। তাঁকে দেখেও খুশি রোহিত। জাদেজা প্রসঙ্গে রোহিত বলেন, “জাডেজাকে দেখে খুব খুশি। ওর আরও পারফরম্যান্স চাই আমরা। তাই জন্যেই আজ ওকে উপরের দিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চাই আরও বেশি উপরের দিকে উঠে এসে খেলুক ও। ব্যাটার হিসেবে অনেক উন্নতি করেছে। তাই দেখতে চাই আগামী দিনে ও কীভাবে নতুন জায়গার সঙ্গে মানিয়ে নেয়। সাদা বলের ক্রিকেটে ওর থেকে আমরা কী চাই, সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...