Monday, April 13, 2026

Mirabai Chanu: সিঙ্গাপুর ওয়েটলিফটিং-এ সোনা জয় মীরাবাই চানুর, যোগ্যতা অর্জন করলেন কমনওয়েলথ গেমসে

Date:

Share post:

সাফল্যের ধারা অব‍্যাহত ভারোত্তলক মীরাবাই চানুর (Mirabai Chanu)। টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympics) দুর্দান্ত পারফরম্যান্সের পর সিঙ্গাপুর ওয়েটলিফটিং ইন্টারন্যাশনালে (Singapore International Qualifying Event) দুরন্ত পারফরম্যান্স করলেন তিনি। ৫৫ কেজি বিভাগে সোনা জিতলেন চানু। আর এর জেরে ২০২২ কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) যোগ্যতা অর্জন করলেন তিনি। আগামী ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত বার্মিংহ্যামে চলবে কমনওয়েলথ গেমস। ৪৯ কেজি ও ৫৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন মীরাবাই চানু।

প্রথমবার ৫৫ কেজি ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে, চানু মোট ১৯১ কেজি তুলে প্রথম স্থান অধিকার করেন। এদিকে দ্বিতীয় স্থানাধিকার করেন অস্ট্রেলিয়ার জেসিকা সেওয়াস্টেঙ্কো। ১৬৭ কেজি তুলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।

টোকিও অলিম্পিক্সে রুপো পদক জেতার পর এটাই ছিল মীরাবাইয়ের প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ইভেন্ট। এর আগে গত ডিসেম্বর মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ান ২৭ বছরের এই ভারোত্তলক।

এর আগে কমনওয়েলথ র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসন্ন কমনওয়েলথ গেমসে ৪৯ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেই ফেলেছিলেন মীরাবাই। এবার, আরও বেশি পদক জেতার লক্ষ্যে, নতুন করে ৫৫ কেজি বিভাগেও নাম লিখিয়ে যোগ্যতা অর্জন করলেন তিনি।

আরও পড়ুন:Russia-Ukraine: ইউক্রেনে আটকে ব্রাজিলের ফুটবলাররা, ভিডিও পোস্ট করে দেশে ফেরানোর জন‍্য আবেদন তাদের

 

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...