Saturday, April 4, 2026

পুতিনকে ইউক্রেনে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা মোদির

Date:

Share post:

ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিত তথ্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

এই আলোচনার মধ্যেই পুতিনের কাছে ইউক্রেনে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এই পরিস্থিতিতে ভারতীয় দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সমস্তরকম চেষ্টা করেছে দিল্লি।

অন্যদিকে, ভারতের পক্ষ থেকে হিংসা বন্ধের আবেদন করাই নয়, আলোচনার মাধ্যমে রাশিয়া ও ন্যাটোর বিবাদ মেটানো সম্ভব বলে মনে করেছেন মোদি। তিনি বলেছেন, ফের কূটনৈতিক রাস্তার পথে ফিরতে সবপক্ষকেই সচেষ্ট হতে হবে। এমনকী, বৈঠকে কুটনৈতিক স্তরে যোগাযোগ রক্ষার বিষয়ে একমতও হন দু’জনেই।

প্রসঙ্গত, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন নিরাপত্তা বিষয়ক মন্ত্রিমহলের সদস্যরা। জানা গিয়েছে, রুদ্ধদ্বার এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শংকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকের পর বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, ”ইউক্রেনে আটকে পড়েছেন ৪ হাজার ভারতীয়। তাঁদের সকলকে দ্রুত দেশে ফেরাতে সবরকম ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। সব মন্ত্রককে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছে প্রধান।”

আরও পড়ুন:আনিস হত্যাকাণ্ড: ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসিকে, শুরু বিভাগীয় তদন্ত

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...