Saturday, June 20, 2026

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের, দাম বাড়ছে গম এবং ভোজ্য তেলের

Date:

Share post:

শুক্রবার দ্বিতীয় দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Eucraine war)। এখনো লাগাতার যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের জেরে টান পড়তে চলেছে মধ্যবিত্ত বাঙালির হেঁসেলে। কারণ দাম বাড়ছে একাধিক ভোগ্যপণ্যের ।  সানফ্লাওয়ার তেল এবং সোয়াবিন তেলের দাম  ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। কারণ এই দুই প্রকার ভোজ্য তেল তৈরির কাঁচামালের  ৭০%  ইউক্রেন থেকে এদেশে আমদানি করা হয়। ফলে যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে চলেছে কাঁচামাল আমদানির ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই কাঁচামালের অভাবে এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে সানফ্লাওয়ার এবং সোয়াবিন তেলের।

শুধু ভোজ্য তেলই নয়, দাম বাড়তে চলেছে গম, সাবু এবং বার্লিরও। কারণ গম রফতানিতে রাশিয়ার স্থান বিশ্বে প্রথম এবং  ইউক্রেন চতুর্থ।  অন্যদিকে সারা বিশ্বের অধিকাংশ বার্লি রফতানি হয় ইউক্রেন থেকে। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গোটা বিশ্বেই খাদ্য দ্রব্যের দাম বাড়তে চলেছে।

তাছাড়া বিশেষজ্ঞদের আশঙ্কা, এই যুদ্ধের জেরে  যুদ্ধে সিএনজি, পিএনজি-র মতো  জ্বালানির দামও অনেকটাই বাড়তে পারে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেই ভারতে পেট্রোল, ডিজেলের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে  ফের দাম বাড়তে চলেছে  পেট্রোল- ডিজেলের।

 

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...