Monday, April 6, 2026

রাশিয়া- ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ: পড়ুয়া ও ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার আর্জি সোনুর

Date:

Share post:

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ (Russia- Ukraine War)। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে রয়েছেন প্রায় ২০ হাজার ভারতীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতীয় পড়ুয়া সহ নাগরিকদের সুরক্ষা ভারতের কাছে অগ্রাধিকার পাচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন তাদের ৩টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। এহেন পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে ভারত সরকারের কাছে বিশেষ আর্জি জানালেন বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।

আরও পড়ুন: Ukraine Russia: পুতিনের সঙ্গে সব আলোচনা শেষ, রাশিয়ার ওপর জারি একাধিক নিষেধাজ্ঞা:বাইডেন

ভারতীয় দূতাবাসের উদ্দেশে নিজের টুইটার হ্যান্ডেলে সোনু সুদ (Sonu Sood) লিখেছেন, ‘এই মুহূর্তে ইউক্রেনে প্রায় ১৮ হাজার ছাত্রছাত্রী ও বহু পরিবার আটকে রয়েছে। আমি নিশ্চিত সরকার তাঁদের সুরক্ষিতভাবে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার যথাসম্ভব চেষ্টা করছে। ভারতীয় দূতাবাসের কাছে আমার আর্জি, ওখানে আটকে থাকা পড়ুয়া ও বহু পরিবারকে সুরক্ষিত পথে দেশে ফিরিয়ে নিয়ে আসার অন্য কোনও রাস্তা বের করতে।’

জানা গিয়েছে, ভারত ইউক্রেনের (Russia- Ukraine War) দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি ও সেদেশে ভারতীয়েদের কীভাবে সাহায্য করা যায় তার পথ খুঁজতে ইতিমধ্যেই একটি বৈঠক করেছে। কেন্দ্র গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। এক আধিকারিক জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয় বিশেষত পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বেশি জোর দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক একটি কন্ট্রোলর রুম চালু করেছে। সেটি এখন থেকে ২৪ঘণ্টার জন্য সাত দিনই চালু থাকবে।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...