Sunday, April 5, 2026

supreme court-bjp : পুরভোটে কেন্দ্রীয় বাহিনী: মামলা শুনলই না সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনী  দিয়ে রাজ্যে পুরভোট করানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর মামলা শুনলই না দেশের শীর্ষ আদালত (supreme court-bjp) । বাংলার ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বিজেপি। আগামী রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ হবে। কিন্তু দেশের শীর্ষ আদালত এই মামলার আবেদন না শুনেই খারিজ করে দিল।

আগামী রবিবার রাজ্যে ১০৮ টি পুরসভায় নির্বাচন । পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে  কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রয়োজন। এই দাবি নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি।  কিন্ত হাইকোর্ট এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের হাতেই।  প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিল যাবতীয় পরিবেশ-পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা আদৌ রয়েছে কী না।

এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চে শুনানির জন্য আবেদন জানিয়েছিল গেরুয়া শিবির।  কিন্তু শীর্ষ  আদালত বিজেপির দাবি একেবারেই নাকচ করে দেয়। ফলে সুপ্রিম কোর্টে বিজেপির আবেদন একেবারেই খারিজ হয়ে গেল।

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...