Monday, April 13, 2026

Tajmahal Visit : আগামিকাল থেকে তিন দিন বিনামূল্যে তাজমহল দেখতে পারবেন পর্যটকরা

Date:

Share post:

উরস উপলক্ষ্যে আগামী তিন দিন বিনামূল্যে তাজমহলে (Tajmahal Visit) প্রবেশ করা যাবে । আগামিকাল রবিবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত তাজমহল দেখতে হলে কোনও প্রবেশমূল্য (Free Entry ) লাগবে না। যদিও এই ঘটনা নতুন নয়। প্রতিবছরই উরস উপলক্ষে শাহজাহান ও মমতাজের সমাধি সর্বসাধারণের দর্শন ও প্রণামের জন্য খুলে দেওয়া হয়।

উরস কমিটির তরফ থেকে জানানো হয়েছে আগামী ২৭, ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সম্রাট শাহজাহানের ৩৬৭ তম উরস উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠান হবে। সেই সময় তাজমহল দেখতে আসা পর্যটকরা বিনামূল্যে সেইসব অনুষ্ঠান দেখতে পারবেন। কমিটির তরফে জানানো হয়েছে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্তও কোনও প্রবেশমূল্য থাকবে না। আর ১ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনই তাজমহল সর্বসাধারণের জন্য খুলে রাখা থাকবে।

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...