Saturday, April 4, 2026

India Team: শনিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

শনিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই দ্বিতীয় দল হিসাবে ১০০ টি-২০ ম্যাচে জয়ের নজির গড়বেন রোহিত শর্মারা। এই কীর্তি একমাত্র রয়েছে পরশি দেশ পাকিস্তানের।

সুপার ওভারে জয়ের হিসেব বাদ রেখে শুধু মাত্র সরাসরি জয়ের হিসেবে এখনও পর্যন্ত ১৮৯ টি-২০ ম্যাচ খেলে ১১৭টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। সেই হিসেবে ১৫৭ ম্যাচে ৯৯ জয় রয়েছে ভারতের। জয়ের শতাংশের বিচারে অবশ্য পাকিস্তানের থেকে এগিয়ে ভারত। পাকিস্তানের জয়ের হার ৬২.৪৩ শতাংশ। অন্য দিকে টিম ইন্ডিয়ার হার ৬৪.৯৭ শতাংশ। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৪৭ ম্যাচে ৮৫ জয় রয়েছে তাদের। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১৫৮ ম্যাচের মধ্যে ৮২টিতে জিতেছে তারা। পঞ্চম স্থানে নিউজিল্যান্ড।

অন্য দিকে শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত জয় পেলে দেশের মাটিতে জয়ের হিসেবে নিউজিল্যান্ডকে ছুঁয়ে ফেলবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ৭৩টি ম্যাচ খেলে ৩৯টিতে জিতেছে নিউজিল্যান্ড। অপরদিকে ভারতীয় দল দেশের মাঠে ৫৯ টি ম্যাচ খেলে জিতেছে ৩৮টিতে।

আরও পড়ুন:India Team: ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে  সিরিজ পকেটে পুরতে মরিয়া ভারতীয় দল, সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...