Wednesday, April 8, 2026

দলে থেকে বিজেপির হয়ে কাজ! অভিযুক্তদের বিরুদ্ধে এবার পদক্ষেপ করবে তৃণমূল: পার্থ

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগেই দেখা গিয়েছিল বিজেপি মঞ্চে। অথচ খাতায়-কলমে তিনি তৃণমূল সাংসদ। পুরভোটের আগেও বিজেপি (BJP) বিধায়ক পুত্র শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হয়ে তৃণমূলকর্মীর কাছে সমর্থনের আর্জি জানান বর্ষীয়ান রাজনৈতিক নেতা শিশির অধিকারী (Shishir Adhikari)। ভাইরাল হয় সেই অডিও টেপ। যদিও তাঁর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। দলে থেকে যাঁরা প্রকাশ্যে বিজেপি হয়ে কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে তৃণমূল (TMC)? রবিবার, সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ব্যবস্থা নেওয়া হবে। কারা প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করেছন তা নজর রাখছে দল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) নিজে বিষয়টি দেখছেন। তৃণমূল সাংসদ আরেক বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে বলে বলা হয়েছে। দলে থেকে যাঁরা বিজেপিকে সাহায্য করেছেন তাঁদের কাছে তিনি জবাবদিহি করবেন বলে জানান পার্থ।

এই পরিস্থিতিতে শিশির অধিকারীর মতো নেতাদের দলের তরফ থেকে প্রশ্নের সম্মূখীন হতে হবে। এখন তাঁরা নিজেদের কী অবস্থান জানান সেটাই দেখার।

আরও পড়ুন- ব্যাটিং উপভোগ করছি, চোটা সারিয়ে জাতীয় দলে ফিরে বললেন জাদেজা

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...