Monday, April 13, 2026

রুশ সেনাকে বিভ্রান্ত করতে মোক্ষম চাল ইউক্রেনের, মোছা হল সাইনবোর্ড

Date:

Share post:

ইউক্রেনের আকাশে বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ। মুহুর্মুহু চলছে গোলাবর্ষণ। ছোড়া হচ্ছে প্রচুর ক্ষেপণাস্ত্র, ছুটে আসছে কামানের গোলা। তবে এবার রুশ সেনাদের ঠেকাতে নয়া কৌশল নিল ইউক্রেন। রাস্তার সমস্ত চিহ্ন সরিয়ে দিয়ে হামলাকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। রুশ সেনারা যাতে ইউক্রেনের দিকভ্রান্ত হয়ে পড়ে সেই জন্যই এই সিদ্ধান্ত ইউক্রেনের।

আরও পড়ুন:রাশিয়া- ইউক্রেন সেনার প্রবল লড়াই খারকিভ, কিভে, গ্যাসের পাইপলাইন ওড়াল পুতিন-সেনা

ইউক্রেনের যে সংস্থা শহরের বড় বড় বিল্ডিং ও রাস্তা তৈরি এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, তার তরফে জানানো হয়েছে যে রুশ সেনাকে বিভ্রান্ত করতে রাস্তার ধারের সমস্ত চিহ্ন ও পথ নির্দেশিকা মুছে দেওয়া হয়েছে বা উপড়ে ফেলা হয়েছে। রাশিয়ার সেনা যেহেতু পথ চেনে না, বড় বড় শহরে ঢুকে তাদের হামলা চালাতে সাহায্য করছিল এই পথ নির্দেশিকাগুলিই। এবার তাদের বিপাকে ফেলতে সেই পথ নির্দেশিকাগুলি উপড়ে ফেলা হল।

রাশিয়ার আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তোলা যে ইউক্রেনের পক্ষে কার্যত অসম্ভব, তা নিয়ে সন্দিহান নয় কেউই। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি সুকৌশলে রুশ সেনাদের ফাঁদে ফেলার কাজ শুরু করে দিয়েছেন। তার একটি হল রাস্তার সব দিকনির্দেশ সরিয়ে দেওয়ার ঘটনা। দেশেরই একটি নির্মাণ সংস্থাকে এ কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সংস্থাটি জানিয়েছে, রুশ সেনাদের বিভ্রান্ত করতেই এই কৌশল।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...