Saturday, April 4, 2026

Uttar Pradesh Election : উত্তরপ্রদেশে ষষ্ঠ পর্বের নির্বাচনে জোর লড়াই অযোধ্যা -আমেথিতে

Date:

Share post:

ষষ্ঠপর্বের বিধানসভা নির্বাচন চলছে উত্তরপ্রদেশে । রবিবার সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে ত ৬১ আসনের ভোটগ্রহণ। এদিন দুপুর ১টা পর্যন্ত ভোট  পড়েছে  ৩৪ শতাংশ। এই পর্ব শেষ হলে উত্তরপ্রদেশের ২৯২ আসনের নির্বাচন হয়ে যাবে।

এখনও পর্যন্ত যে ক’টি পর্বে নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে নজরকাড়া পর্ব এই ষষ্ঠ দফা।  ষষ্ঠ পর্বের ভোট বিজেপির কাছে প্রেস্টিজ ফাইটও বটে । কারণ এদিন দেশের রাজ্য রাজনীতির ভরকেন্দ্র অযোধ্যায় ভোট হচ্ছে । এই অযোধ্যাতেই রাম মন্দির তৈরির কাজ চলছে জোর কদমে । শুধু উত্তর প্রদেশ কেন গোটা দেশেরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অযোধ্যা আর রামমন্দির। তাই অযোধ্যার ভোট কেমন হয়, অযোধ্যার ভোটে কে এগিয়ে কে পিছিয়ে থাকবে তার ওপর কংগ্রেস-বিজেপির মর্যাদার লড়াই অনেকটাই নির্ভর করছে । পাশাপাশি এদিন ভোট হচ্ছে রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র আমেথিতেও। যদিও গত লোকসভা ভোটে রাহুল গান্ধী আমেথি থেকে হেরে গিয়েছেন। তাই ধরে নেওয়াই যায় কংগ্রেস এখন আমেথিতে অনেকটাই দুর্বল।

ষষ্ঠ পর্বের  হেভিওয়েট প্রাথীরা হলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য।  বিজেপি নেতা তথা  এরাজ্যে বিজেপির প্রাক্তন পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহও।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...