Monday, March 16, 2026

Uttarpradesh Assembly Election:উত্তরপ্রদেশে পঞ্চম দফায় ৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু

Date:

Share post:

রবিবার পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব উত্তরপ্রদেশে (Uttar Prdaesh Assembly Election 2022)। ১২টি জেলার ৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ আজ। ভাগ্য নির্ধারণ হবে ৬৯২ প্রার্থীর।আজ সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব (Uttar Prdaesh Assembly Election 2022)। ভোট দেবেন ২ কোটি ২৪ লক্ষ মানুষ।

আরও পড়ুন:নারী দিবসে মহিলাদের জন্য দু’দিনের বিশেষ অধিবেশন আয়োজন নিয়ে স্পিকারকে চিঠি লকেটের

রবিবার অযোধ্যা-সহ অমেঠী, রায়বরেলী, সুলতানপুর, চিত্রকূট, বাহরাইচ, বরাবাঙ্কি, প্রতাপগড় এবং প্রয়াগরাজ এবং গোন্ডায় রয়েছে ভোট। সেই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভিওয়েট প্রার্থীরা। তালিকায় রয়েছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য, কংগ্রেসের আরাধনা মিশ্র, প্রভাবশালী নির্দল প্রার্থী রঘুরাজ প্রতাপ সিং, রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং, নন্দগোপাল গুপ্ত নাদি, এবং রাজেন্দ্র প্রতাপ সিং যিনি মোতি সিং বলেও পরিচিত।

২০১৭ সালে উত্তরপ্রদেশে গেরুয়া (BJP) ঝড়ের দাপটে উড়ে গিয়েছিলেন বিরোধীরা। কিন্তু গত পাঁচ বছরে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের প্রতি মানুষের বিশ্বাস একেবারে টলে গিয়েছে বলে আগেই জানিয়েছেন বিরোধীরা।আজকের ভোট গ্রহণ পর্ব মিটলে মানুষের রায় খানিকটা হলেও বোঝা যাবে।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...