Tuesday, June 23, 2026

KIBF: হাতে প্ল্যাকার্ড, বইমেলায় সচেতনতার বার্তা ছড়াচ্ছেন বিমল

Date:

Share post:

হাতে প্ল্যাকার্ড। একা একা বইমেলায় ঘুরছেন বিমলকুমার বড়ুয়া। কী লেখা প্ল্যাকার্ডে? ‘মাস্ক পরুন। নিজে বাঁচুন। অন্যকে বাঁচান…।’

থাকেন বাটানগরে। একটি বেসরকারি সংস্থার কর্মী। প্রতিদিন সাধারণ মানুষকে সচেতন করেন।
নিয়মিত তাঁকে দেখা যায় শিয়ালদহ স্টেশনে। প্ল্যাকার্ড হাতেই। আগামী কয়েকদিন তিনি থাকবেন কলকাতা বইমেলায়। ঘুরে ঘুরে তিনি সচেতন করবেন বইপ্রেমীদের।

‘জাগো বাংলা’ স্টলের সামনে তাঁর সঙ্গে কথা হলো। জানালেন, ‘আমার ব্যাগে আছে সার্জিক্যাল মাস্ক। মুখে মাস্ক পরেননি এমন অনেককেই আমি মাস্ক দিয়েছি। কেউ কেউ মাস্ক রাখেন থুতনির নীচে। তাঁদেরও আমি সচেতন করি। বোঝাই কোভিডের ভয়াবহতার কথা। অনুরোধ করি কোভিড ভ্যাকসিন নিতে। আমার লেখা প্ল্যাকার্ড দেখে বহু মানুষ সচেতন হয়েছেন। বইমেলায় আসা কিছু মানুষকে সচেতন করতে পারলে আমার আসা সার্থক হবে। মনে রাখতে হবে, করোনার বিরুদ্ধে আমাদের জয়ী হতে হবেই।’

কথা শেষ হতেই মেলার ভিড়ে মিশে গেলেন বিমলবাবু। তাঁকে আরোও অনেক মানুষকে সচেতন করতে হবে যে!

আরও পড়ুন- Bidhannagar-Siliguri Board: সম্পূর্ণ গঠিত ২ পুরবোর্ড, প্রকাশিত পদাধিকারীদের তালিকা

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...