Thursday, April 2, 2026

Howrah Fire: সাঁকরাইলে তুলোর গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা খালি করছে পুলিশ

Date:

Share post:

হাওড়ার সাঁকরাইলে তুলোর গুদামে বিধ্বংসী আগুন (Fire)। সোমবার, বিকেল ৩টে ৪৫ নাগাদ সাঁকরাইলে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে জালান কমপ্লেক্সে তুলোর গুদামে (Cotton Godown) আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে দমকল। তবে, কারখানায় প্রচুর দাহ্য বস্তু থাকায় ক্রমশই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি কয়েকটি কারখানাতে। ইতিমধ্যেই পুড়ে ছাই কাপড়ের দু’টি গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আনতে ক্রেন নিয়ে গিয়ে ভাঙা হয়েছে কারখানার দেওয়াল। আগুনে হতাহতের কোনও খবর এখনও পাওয়া না গেলেও, কারখানার ভিতরে কোনও শ্রমিক আটকে আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

আগুন এখনও সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আসেনি। এলাকায় পৌঁছেছে সাঁকরাইল থানার পুলিশ বাহিনী। পাশাপাশি কারখানাগুলিকে ফাঁকা করছে পুলিশ।

শর্টসার্কিটের জেরে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকলের। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গোডাউনের ভিতর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো ছিল কি না তাও খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রে খবর।

আরও পড়ুন- রাজ্যপালের মুখে বিরোধীদের কথা! কমিশনারকে ডেকে পুনর্নির্বাচনের দাবি ধনকড়ের

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...