Friday, April 3, 2026

Secondary Exam:মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খোলা হল কন্ট্রোল রুম

Date:

Share post:

চলতি মাসের ৭ তারিখ অফলাইনে মাধ্যমিক পরীক্ষা শুরু। তার আগেই পরীক্ষার্থীদের সুবিধার্থে খোলা হল কন্ট্রোল রুম। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এখানে ফোন করে পরীক্ষা সংক্রান্ত যেকোনও বিষয় জানতে পারবেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। করোনার কারণে গতবছর পরীক্ষা হয়নি। তাই এবছর পরীক্ষার্থীদের জন্য এই কন্ট্রোল রুম খোলা হল। কন্ট্রোল রুমের দু’টি ফোন নম্বর হল- ০৩৩ ২৩২১৩৮২৭ এবং ০৩৩ ২৩৫৯২২৭৪।

আরও পড়ুন: Anis Case:চার ঘণ্টা চলল আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত, কী তথ্য উঠে এল?

এ বছর অফলাইনেই হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। মার্চের ৭ তারিখ মাধ্যমিকের পর এপ্রিলের শুরুতেই হবে উচ্চমাধ্যমিক পরিক্ষা। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে সমস্ত জেলাশাসকদের সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি বৈঠক হয়। তারপরই অফলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি ঠিক হয়।

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বুধবার ২৩ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। অ্যাডমিট কার্ডে যদি কোনও সংশোধনের প্রয়োজন হয়,তা ৪ তারিখের মধ্যে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...