Friday, April 3, 2026

শুরু হচ্ছে JEE Main 2022 Exam, কী জানাচ্ছে NTA?

Date:

Share post:

অবশেষে আনুষ্ঠানিকভাবে JEE মেইন ২০২২ (JEE Main 2022 Exam) পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে NTA। জেইই মেইন ২০২২ পরীক্ষা চলতি বছর দু’টি সেশনে অনুষ্ঠিত হচ্ছে। অফিসিয়াল সময়সূচী অনুসারে, জেইই মেইন ২০২২ এপ্রিল ১৬ থেকে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং মে মাসের পরীক্ষা ২৪ থেকে ২৯ মে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া, পরীক্ষা কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহীরা https://jeemain.nta.nic.in/ -এই লিঙ্কে ক্লিক করে চেক করতে পারেন।

এপ্রিল মাসের সেশনের সময়সূচি:

১) রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১ মার্চ থেকে শুরু এবং শেষ হবে ৩১ মার্চ ২০২২।

২) নির্ধারিত আবেদন ফি লেনদেনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২২ রাত সাড়ে ১১টা পর্যন্ত।

৩) এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষার স্থান ঘোষণা করা হবে।

৪) এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে NTA ওয়েবসাইট থেকে জেইই মেইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন-ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে এবার ‘অপারেশন গঙ্গা’ রেসকিউ প্রোগ্রাম

মে মাসের সেশনের সময়সূচি:

১) রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৮ এপ্রিল থেকে শুরু হবে এবং শেষ হবে ৩ মে ২০২২।

২) নির্ধারিত আবেদন ফি লেনদেনের শেষ তারিখ ৩ মে ২০২২ রাত সাড়ে ১১টা পর্যন্ত।

৩) মে মাসের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষার স্থান জানিয়ে দেওয়া হবে।

৪) মে মাসের তৃতীয় সপ্তাহে NTA ওয়েবসাইট থেকে জেইই মেইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

মেইন ২০২২ পরীক্ষায় (JEE Main 2022 Exam) বসার জন্য প্রার্থীকে অবশ্যই ২০২০ ও ২০২১ সালে দ্বাদশ শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার্থীদের জেইই-র আবেদন ফিয়ের বিষয়ে সচেতন হওয়া উচিত। এনটিএ (NTA) দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করতে হবে।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...